নির্বাচনের পরে ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান: অনাবাসিক রাষ্ট্রদূত

বাংলাদেশ 07 Dec 2025

নির্বাচনের পরে ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান: অনাবাসিক রাষ্ট্রদূত

নির্বাচনের পরে ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান: অনাবাসিক রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই মেয়ে—লায়লা আলিয়েভা ও আরজু আলিয়েভা। আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় (বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবন) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি জানিয়েছেন, আসন্ন নির্বাচনের পরে ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলার প্রক্রিয়া চলছে।

সাক্ষাতে দুই বন্ধুরাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক ও পরিবেশগত বিষয়ে সম্পর্ক জোরদার এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা আজারবাইজানের রাজধানী বাকুতে তাঁর একাধিক সফর এবং গত বছর শেষের দিকে কপ২৯ সম্মেলনে প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

লায়লা আলিয়েভা হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা। তিনি প্রধান উপদেষ্টার কাছে প্রেসিডেন্ট আলিয়েভের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বন্য প্রাণী সংরক্ষণসহ পরিবেশ খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

এটি ছিল আজারবাইজান প্রেসিডেন্টের মেয়েদের প্রথম বাংলাদেশ সফর। বৈঠকে জানানো হয়, লায়লা ও আরজু আলিয়েভা ঢাকায় অনাথ ও অভিভাবকহীন শিশুদের সহায়তায় নিয়োজিত একটি স্থানীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

সাক্ষাতে আজারবাইজানের প্রেসডিন্টের দুই মেয়ে জানান, হেইদার আলিয়েভ ফাউন্ডেশন ও আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে মানবিক, সামাজিক, যুব, স্বেচ্ছাসেবী, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ-সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।

বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি জানান, আসন্ন নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলার প্রক্রিয়া চলছে। গত নভেম্বরে প্রধান উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় দূতাবাস স্থাপন দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন (0)

এখনো কোনো মন্তব্য নেই।

NEWS BANGLADESH

সত্যর সন্ধানে সর্বদা

ঢাকা | Sunday, 07 December 2025 ক্যাটাগরি: বাংলাদেশ রেজিঃ নং ০০০০ | মূল্য: ৫

নির্বাচনের পরে ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান: অনাবাসিক রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই মেয়ে—লায়লা আলিয়েভা ও আরজু আলিয়েভা। আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় (বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবন) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি জানিয়েছেন, আসন্ন নির্বাচনের পরে ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলার প্রক্রিয়া চলছে।

সাক্ষাতে দুই বন্ধুরাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক ও পরিবেশগত বিষয়ে সম্পর্ক জোরদার এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা আজারবাইজানের রাজধানী বাকুতে তাঁর একাধিক সফর এবং গত বছর শেষের দিকে কপ২৯ সম্মেলনে প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

লায়লা আলিয়েভা হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা। তিনি প্রধান উপদেষ্টার কাছে প্রেসিডেন্ট আলিয়েভের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বন্য প্রাণী সংরক্ষণসহ পরিবেশ খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

এটি ছিল আজারবাইজান প্রেসিডেন্টের মেয়েদের প্রথম বাংলাদেশ সফর। বৈঠকে জানানো হয়, লায়লা ও আরজু আলিয়েভা ঢাকায় অনাথ ও অভিভাবকহীন শিশুদের সহায়তায় নিয়োজিত একটি স্থানীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

সাক্ষাতে আজারবাইজানের প্রেসডিন্টের দুই মেয়ে জানান, হেইদার আলিয়েভ ফাউন্ডেশন ও আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে মানবিক, সামাজিক, যুব, স্বেচ্ছাসেবী, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ-সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।

বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি জানান, আসন্ন নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলার প্রক্রিয়া চলছে। গত নভেম্বরে প্রধান উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় দূতাবাস স্থাপন দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

মিজানুল ইসলাম ।

ঢাকা, মিরপুর ১ জামে মসজিদ এর পাশে । | মোবাইল: ০১৭০০০০০০০০

ইমেইল: newspaper@gmail.com | ওয়েবসাইট:

© 2026 NEWS BANGLADESH. সর্বস্বত্ব সংরক্ষিত।