বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে যে সাতটি প্রশ্নের মুখোমুখি হন চিকিৎসকরা

স্বাস্থ্য 07 Dec 2025

বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে যে সাতটি প্রশ্নের মুখোমুখি হন চিকিৎসকরা

বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে যে সাতটি প্রশ্নের মুখোমুখি হন চিকিৎসকরা

"অফিসে একটু পর পর শুধু পানির তৃষ্ণা পায়, প্রচুর পানি খাই আমি। স্বাভাবিকভাবেই একটু পরপর বাথরুমে যাই বলে কলিগরা খুব হাসাহাসি করে আমাকে নিয়ে, বলে হায়রে বহুমূত্র রোগী। কিন্তু আমার তো পরিবারে আসলে কারো ডায়াবেটিস নাই, সচেতনও আমি। তাহলে আমার কেন হবে?"

কথাগুলো বলছিলেন ঢাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নাবিলা তাবাসসুম।

পরে অবশ্য চিকিৎসকের কাছে যান তিনি এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে একজন ডায়াবেটিস রোগী হিসেবে চিকিৎসক তাকে শনাক্ত করেছেন বলে জানান মিজ তাবাসসুম।

ডায়াবেটিস নিয়ে 'খুব টেনশনে' থাকার কথাও উল্লেখ করেন তিনি।

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এক কোটি ৩৫ লাখ ডায়াবেটিস রোগী রয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম অবশ্য জানান, এই সংখ্যা দুই কোটির বেশি। রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

এর কারণ সম্পর্কে তিনি জানান, একটি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে ৬১ দশমিক পাঁচ শতাংশ রোগীই জানেন না তিনি ডায়াবেটিসে আক্রান্ত।

বাংলাদেশে ডায়াবেটিস টাইপ-২ এর রোগীই বেশি, প্রায় ৯৯ শতাংশ রোগী। এই টাইপের ডায়াবেটিসে আক্রান্তদের সাধারণত কোনো পূর্ব লক্ষণ থাকে না।

মন্তব্য করুন (0)

এখনো কোনো মন্তব্য নেই।

NEWS BANGLADESH

সত্যর সন্ধানে সর্বদা

ঢাকা | Sunday, 07 December 2025 ক্যাটাগরি: স্বাস্থ্য রেজিঃ নং ০০০০ | মূল্য: ৫

বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে যে সাতটি প্রশ্নের মুখোমুখি হন চিকিৎসকরা

ছবি: সংগৃহীত

"অফিসে একটু পর পর শুধু পানির তৃষ্ণা পায়, প্রচুর পানি খাই আমি। স্বাভাবিকভাবেই একটু পরপর বাথরুমে যাই বলে কলিগরা খুব হাসাহাসি করে আমাকে নিয়ে, বলে হায়রে বহুমূত্র রোগী। কিন্তু আমার তো পরিবারে আসলে কারো ডায়াবেটিস নাই, সচেতনও আমি। তাহলে আমার কেন হবে?"

কথাগুলো বলছিলেন ঢাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নাবিলা তাবাসসুম।

পরে অবশ্য চিকিৎসকের কাছে যান তিনি এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে একজন ডায়াবেটিস রোগী হিসেবে চিকিৎসক তাকে শনাক্ত করেছেন বলে জানান মিজ তাবাসসুম।

ডায়াবেটিস নিয়ে 'খুব টেনশনে' থাকার কথাও উল্লেখ করেন তিনি।

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এক কোটি ৩৫ লাখ ডায়াবেটিস রোগী রয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম অবশ্য জানান, এই সংখ্যা দুই কোটির বেশি। রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

এর কারণ সম্পর্কে তিনি জানান, একটি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে ৬১ দশমিক পাঁচ শতাংশ রোগীই জানেন না তিনি ডায়াবেটিসে আক্রান্ত।

বাংলাদেশে ডায়াবেটিস টাইপ-২ এর রোগীই বেশি, প্রায় ৯৯ শতাংশ রোগী। এই টাইপের ডায়াবেটিসে আক্রান্তদের সাধারণত কোনো পূর্ব লক্ষণ থাকে না।

মিজানুল ইসলাম ।

ঢাকা, মিরপুর ১ জামে মসজিদ এর পাশে । | মোবাইল: ০১৭০০০০০০০০

ইমেইল: newspaper@gmail.com | ওয়েবসাইট:

© 2026 NEWS BANGLADESH. সর্বস্বত্ব সংরক্ষিত।